সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের অন্তর্গত সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি জনাম মোঃ ইউনুছ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাসুমবিল্লার সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি, লাইলাতুল ক্বদরের গুরুত্ব ও ইতিকাফ নিয়ে আলোচনা করেন এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিশে সূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মোঃ ফারুক আযম, ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ড এর আমীর জনাব আব্দুর রহিম মোল্লা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ড সূরা সদস্য জনাব রিদওয়ানুল কবির, ধনিয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান, কদমতলী সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব এম মনসুর আলী, দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি হাফেজ রশিদ আহমদ, উলামা মাশায়েখ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত