বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, রাজনৈতিক নেতারা যদি আল্লাহকে ভয় করেন, তাহলে সমাজের সব ধরনের অনাচার দূর হবে।
তিনি আরও বলেন, রমজান মাস আমাদের তাকওয়া তথা আল্লাহভীতির শিক্ষা দেয়, যা সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন নাজিলের কারণেই রমজান এত মহিমান্বিত। কোরআনের ভিত্তিতে গঠিত সমাজই প্রকৃত তাকওয়া-ভিত্তিক সমাজ। কুরআনের রাজ প্রতিষ্ঠিত হলে দুরাচার বিদূরিত হয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে।
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আমীর ইমরানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে আরো বক্তব্য রাখেন ডবলমুরিং থানার আমীর জননেতা ফারুক এ আজম ,জামায়াতের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেকও মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।
