বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে থানার সদস্যদের (রুকন) নিয়ে সদস্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থানা সেক্রেটারী জনাব মুহাম্মদ সালাউদ্দীনের সঞ্চলনায় থানা আমীর জনাব ফারুকে আজমের সভাপতিত্বে নগরীর আগ্রাবাদে একটি স্থানীয় মিলনায়তনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বায়তুশশরফ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলামের দারসুল কোরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ জনাব নজরুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের কিছু ভুল থাকার পরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি যে ভালো কাজ রয়েছে তার জন্য ধন্যবাদ জানান। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন আমাদের সকল কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভর করার জন্য এবং রোকনদের ব্যাক্তিগত জীবনে শতভাগ ইসলাম পালনের উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী জনাব অধ্যক্ষ নুরুল আমিন। তিনি, সংগঠনের সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আগামীদিনে এ জাতিকে নেতৃত্ব দেওয়ায় জন্য জামায়াতে ইসলামীর রোকনদের আহবান জানান।
উক্ত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব সাইফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড আমীর জনাব ইমরানুল হক, ২৭ নং ওয়ার্ড আমীর জনাব মুজিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড আমীর জনাব আব্দুর রহিম মোল্লা প্রমুখ।
