ডবলমুরিং থানা জামায়াতের মাতৃভাষা দিবসের র‍্যালিতে শাহজাহান চৌধুরী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরীর দেওয়ানহাট মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে শেষ হয়।

র‍্যালি পূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর সাবেক হুইপ ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন থানা আমীর ফারুকে আজম। থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের আমীর আব্দুর রহিম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত