দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড এর অধিন দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ড এর উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি বাদ মাগরিব ওয়ার্ড সভাপতি জনাব হাফেজ রশিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিশে সূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মো: সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে থানা আমীর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতাকে খিলাফতের দায়িত্ব পালনের ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করার আহবান জানান। তিনি জনতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর কার্যক্রম তুলে ধরে বলেন, আগামী দিনে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে আপনারা একেকজন আল্লার সৈনিকের ভুমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মানুষকে পূর্ণাঙ্গ ভাবে জীবনের সকল পর্যায়ে ইসলামকে মেনে চলার ব্যাপারে আলোচনা করেন এবং জামায়াতে ইসলামীতে সামিল হয়ে ইকামাতে দ্বীনের কাজ করার আহবান করেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মো: ইউনুস, দিঘিরপাড় পূর্ব ইউনিট সভাপতি জনাব তানভীর আহমদ মানিক, পশ্চিম ইউনিট সভাপতি জনাব জহিরুল হক শাহিনুর, দেওয়ানহাট পশ্চিম ইউনিটের সভাপতি জনাব মফিজুর রহমান, পূর্ব ইউনিট সভাপতি জনাব মুমিন উল্লাহ, জনাব সৈয়দ আহসানুল্লাহ, জনাব মঞ্জুরুল আলম সুমন প্রমুখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত