২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড এর উদ্যোগে জনসাধারণের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

৮ জানুয়ারি, বুধবার বিকেলে ১ নং সুপারিওয়ালা পাড়া এলাকায় ওয়ার্ড সেক্রেটারি জনাব মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে ও ওয়ার্ড প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক আযম বলেন, জামায়াত মানবতার কল্যাণে সবসময়ই কাজ করে আসছে, এটি আজকে নতুন কিছু না। বিগত ফেসিস্ট আমলে আমাদের উপর এতো নির্জাতনের পরেও আমরা শীতার্ত মানবতার পাশে ছিলাম, নিরবে তাদের ঘরে উপহার পৌছিয়েছি। আজকে ছাত্রজনতার সফল বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে নিয়ে একসাথে উন্মুক্ত পরিবেশে বসার সুযোগ হয়েছে।

তিনি জনগণের প্রতি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়ার আহবান রেখে বলেন, জামায়াতে ইসলামী সমাজ সেবাকে ইবাদত মনে করে কাজ করে, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামায়তকে নিয়ে আসলে মানবতার কল্যাণে যে পরিমান কাজ হবে তা অন্য কেউ করার সদিচ্ছা রাখে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড মজলিসে শূরার সদস্য ও সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মো: ইউনুছ, ধনিয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ড এর সেক্রেটারি জনাব মো: সলিমুল্লাহ সহ বিভিন্ন ইউনিট দায়িত্বশীলবৃন্দ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত