একটি কল‍্যানমূখী ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব: নজরুল ইসলাম

দক্ষিণ আগ্রাবাদ ওর্য়াড জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর জনাব নজরুল ইসলাম বলেছেন, একটি কল‍্যানমূখী ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।

৩রা জানুয়ারি ২০২৫, শুক্রবার, আগ্রাবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডবলমুরিং থানা অধীনস্থ ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর, কেন্দ্রীয় শূরা সদস্য, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ইসলাম, ওর্য়াড জামায়াতের আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জনাব নজরুল ইসলাম বলেন, একটি কল‍্যানমূখী ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব, আল্লাহ প্রদত্ত সকল সুবিধা যেমন মুসলিমের পাওয়ার অধিকার আছে ঠিক তেমনে ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বীদেরও সেই অধিকার পাওয়ার অধিকার রাখে❞। উক্ত শীতবস্ত্র উপহার কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন প্রশাসনিক ওর্য়াড জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন ভূইঁয়া, জাম্বুরি ওর্য়াড সভাপতি জনাব শামীম আজাদ, হাসপাতাল ওর্য়াড সভাপতি খাজা মাঈনুদ্দীন শামীম, বেপারীপাড়া ওর্য়াড সভাপতি আবু হেলাল, বিশিষ্ট সমাজ সেবক জনাব মুজিবুর রহমান, মু বেলাল হোসেন, ডা: আক্তার ফারুক, সাখাওয়াত হোসেন, শামসুল আলম প্রমূখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত