জামায়াত জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে: অধ্যক্ষ নুরুল আমীন

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা নগরীর মহুরিপাড়া আবাসিক এলাকায় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
২৪ নম্বর উত্তর আগ্রবাদ ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান এর সঞ্চালনায় এবং ওয়ার্ড আমীর জনাব ইমরানুল হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী জনাব,অধ্যক্ষ নরুল আমীন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।

তিনি বলেন, আমরা শীত মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী সদর থানা আমীর জনাব আবদুল গফুর, ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব আমিনুল ইসলাম, জনাব মীর হোসেন, গুলবাগ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব ইঞ্জিনিয়ার শামসুল হুদা, মনসুরাবাদ সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব ওমর ফারুক ভুঁইয়া ও ওয়ার্ড জামায়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত