রঙ্গীপাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের অধীন রঙ্গীপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

০৩ জানুয়ারি শুক্রবার সকালে ওয়ার্ড সভাপতি জনাব মীর হোসাইনের নেতৃত্বে রঙ্গিপাড়া এলাকায় এডিস মশা নিধনে মশার ঔষধ স্প্রে করা ও ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ২৪নং
উত্তরা আগ্রাবাদ ওয়ার্ডের আমীর জনাব মাওলান মোঃ ইমরানুল হক।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এডিস মশা নিধনে ঔষধ স্প্রে করেছি আমরা। দেশের মানুষের কাছে মানবতার কল্যাণে সবচেয়ে গ্রহণযোগ্য নাম জামায়াতে ইসলামী। কারণ হলো জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই অব্যাহতভাবে জনগণের পাশে থেকে নানাবিধ কাজ করে চলেছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে ইকামাতে দ্বীনের জন্য কাজ করে যাচ্ছি। দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে সত্যিকার সুখী সমৃদ্ধ দেশে পরিনত করতে চাই। জামায়াতে ইসলামী এদেশে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জামায়াত মূলত হেদায়াতের গ্রন্থ পবিত্র কুরআনকে ক্ষমতায় নিতে চায়।
অন্যাদের মধ্য উপস্থিত ছিলেন, ওয়ার্ড জায়ামাত মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক ও প্রশাসনিক ওয়ার্ডের শূরা সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে বক্তারা ডেঙ্গু সচেতনতামূলক নানা দিকনির্দেশনা দেন এবং ফেসিবাদের দোসরদের যারা পুনর্বাসন করতে চায় তাদের ব্যাপারে সচেতন থাকার কঠিন সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত