বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামী সমাজ প্রতিষ্টায় জামায়াতের কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছনোর সম্ভাবনা তৈরী হয়েছে। আমরা সমাজ ও রাষ্ট্রের আমূল পরিবর্তন চাই। এ জন্য আমাদের চুড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। সমাজ, রাষ্ট্র ও পৃথিবীতে যে অসৎ নেতৃত্ব রয়েছে, তাদের কারণে যে জুলুম অবিচার চলছে, এই অসৎ নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রে সৎ নেতৃত্ব পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। সৎ নেতৃত্বেই দেশের পরিবর্তন সম্ভব। সব সেক্টরে নেতৃত্বের পরিবর্তনে মাধ্যমেই আমাদের বিজয় আসবে, ইনশাআল্লাহ।
ডবলমুরিং থানার ২৭ দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওর্য়াড আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে ও ওর্য়াড সেক্রেটারি মু হায়দার আলীর সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসি. সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, ডবলমুরিং থানা এসি. সেক্রেটারী জনাব সাইফুল ইসলাম, ২৭ ওর্য়াড এসি. সেক্রেটারী কাজী মোরশেদ আলম, বড়পোল সাংগঠনিক ওর্য়াড সভাপতি শাহাবুদ্দিন ভূইয়া, বেপারী পাড়া সাংগঠনিক ওর্য়াড সভাপতি হেলাল উদ্দিন, জাম্বুরি সাংগঠনিক ওর্য়াড সভাপতি শামীম আজাদ, হাসপাতাল সাংগঠনিক ওর্য়াড সভাপতি খাজা মাইনুদ্দীন শামীম, হামীদ মান্নান, মাওলানা মাসুদ প্রমূখ।
