গুলবাগ সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত গুলবাগ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

১৩ ডিসেম্বর শুক্রবার ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হুদা ও ওয়ার্ড সেক্রেটারী মো: গোলাম রসুল দুলালের নেতৃত্বে এবং বিশিষ্ঠ সমাজ সেবক ইঞ্জি আব্দুল মালেকের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক স্প্রে মেশিনের মাধ্যমে উন্নত মানের মশক নিধন ঔষুধ ছিটানো হয়।

গুলবাগ আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা ও দাইয়াপারা এলাকায় এই মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রম চলাকালীন সময়ে সমাজ সেবক ইঞ্জি আব্দুল মালেক সংক্ষিপ্ত ববক্তৃতায় বলেন, এই সেবামূলক কাজগুলো আমাদের করার কথা না, এগুলো সিটি করপোরেশনের কাজ। যেহেতু তারা মাঠে নেই, তাই এই কাজগুলো ওয়ার্ডের জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে নিয়ে আমাকে করতে হচ্ছে।

জনাব মালেক আরও বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করার আগেই যদি আমরা এই কাজ করতে না পারি বা রোধ করতে না পারি তাহলে আমাদের জনগণের নিকট দায় বদ্ধতা থেকেই যাবে। মানুষ ক্ষতিগ্রস্থ হবে। আজ আমারা বিবেকের তাড়নায় মাঠে আপনাদের পাশে।আপনাদের কষ্ট আমার কষ্ট, আপনাদের দুর্ভোগ আমার দুর্ভোগ। আমি এলাকার সকল মানুষের পাশে আগে ও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত