আমাদের সকল ত্যাগ কুরবানী যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়: নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ জনাব নজরুল ইসলাম বলেছেন মানবাতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জামায়াত কর্মীদের কাজ করতে হবে। আমাদের সকল ত্যাগ কুরবানী যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়। দুনিয়ায় আমাদের কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সেখানে কোন জাগতিক খ্যাতি লাভের কোন চিন্তার লেশমাত্র থাকতে পারবেনা।

৭ ফেব্রুয়ারী জুমাবার নগরীর আগ্রাবাদ এলাকায় একটি মিলনায়তনে থানা আমীর জনাব মো: ফারুক আযমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাইফুল ইসলামের সঞ্চালনায় ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। এজন্য জামায়াত ৪ দফা কর্মসূচি প্রনয়ন করেছে। এ কর্মসূচির আলোকে জামায়াত একটি আদর্শিক কল্যানরাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি, ইউনিট দায়িত্বশীলদের সঠিক ভাবে ইউনিট পরিচালনার ক্ষেত্রে রিপোর্ট ও পরিকল্পনার উপর বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি জনাব মোঃ সালাহ উদ্দিন, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আমীর জনাব ইমরানুল হক, সেক্রেটারি জনাব মাকসুদুর রহমান, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের আমীর জনাব আব্দুর রহিম মোল্লা, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আমীর জনাব মুজিবুর রহমান, সেক্রেটারি জনাব হায়দার আলী সহ থানা ও ওয়ার্ড সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত