বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
থানা আমীর জনাব মো: ফারুক আযমের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব মো: সালাহ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জনাব অধ্যক্ষ নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আগে ও পরের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের মুক্তি আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আওয়ামীলীগ এদেশে পরিবার তন্ত্র কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অর্থপাচার ও লুন্ঠনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে অবশেষে ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর চৌকস অফিসারদের হত্যার বিচারের জন্য তদন্ত কমিশন করার জোর দাবী আমরা জানাই।
আওয়ামী আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের নামে যে হত্যাকাণ্ড হয়েছে এর পুনঃতদন্ত দাবী করে তিনি সকল প্রকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবী জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম, থানা মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য জনাব মজিবুর রহমান, জনাব বেলায়েত হোসেন, জনাব হাফেজ শহিদুল্লাহ, জনাব মাকসুদুর রহমান।
