শহীদের রক্তে অর্জিত বৈষম্যহীন এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান নেই: ফারুক আযম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে সূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম বলেছেন শহীদের রক্তে অর্জিত বৈষম্যহীন এই বাংলাদেশে ফ্যাসিবাদকে কোন স্থান দেয়া যাবে না। পতিত ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনে সম্মিলিত ভুমিকা রাখতে হবে।

১১ ডিসেম্বর বুধবার আল জাবের ইন্সটিটিউট আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদের স্মরণে দোয়া ও স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

প্রধান শিক্ষক জনাব দীন মোহাম্মদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সদরঘাট থানা জামায়াতের আমীর জনাব আব্দুল গফুর, বিশিষ্ট সমাজ সেবক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ইসকান্দর মির্জা, সহকারী প্রধান শিক্ষক জনাব একরামুল হক, উপাধ্যক্ষ জনাব খায়ের আহমদ প্রমুখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত