বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের ২০২৫ সালের জন্য সাংগঠনিক ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে পূর্ণাঙ্গ সেটআপ সম্পন্ন হয়েছে।
৬ ডিসেম্বর জুমাবার সকালে ওয়ার্ড আমীর জনাব আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই কাজ করি। আগামী দিনে দায়িত্ব পালনে পরকালিন জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যকে অক্ষুণ্ণ রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি।
