বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আমাদের দল মজলুম দল। ফ্যাসিবাদী সরকার আয়নাঘর সৃষ্টি করে আমাদের অনেক নেতাকর্মীদের হত্যা করেছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি। আমাদের কাজ ইসলামের কাজ তুলে ধরা। যারা একথা গুলো গ্রহণ করবে তাদেরকে নিয়ে আমরা আগামী পথ চলবো।
রাষ্ট্র সংস্কার-সংশোধন করা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করাসহ বিভিন্ন বিষয়গুলো মত বিনিময় সভায় তুলে ধরেন। একইসাথে তাদের দলের কোনো ভুল ত্রুটি থাকলেও তা তুলে ধরে পাশে থাকার আহ্বান জানান।

২২ নভেম্বর জুমাবার রাত ৮:০০ টায় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ড এর অন্তগত রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ডের উদ্যেগে স্থানীয় ও গুণীজনদের নিয়ে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।

রঙিপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব মীর হোসেনের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক জনাব মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর জনাব ফারুক আযম, ডবলমুরিং থানা অফিস সম্পাদক জনাব সাইফুল ইসলাম, ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান,২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব রফিকুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব আমিনুল ইসলাম, রঙিপাড়া ওয়ার্ড সেক্রেটারি জনাব হাবিবুর রহমান , বিশিষ্ট্য সমাজা সেবক জনাব ইঞ্জিনিয়ার আবদুল মালেক ও ওয়ার্ড জামায়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
