ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালালেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই: ফারুক আযম

বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুকে আযম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালালেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।

১৫ নভেম্বর শুক্রবার বাংলাবাজার প্রাইমারি স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ১০নং সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার মামুন এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বায়তুলমাল সম্পাদক জনাব হিরু, ছাত্রশিবির সীতাকুন্ড উপজেলা সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন অফিস সম্পাদক খায়রুল আলম, নেজামউদ্দীন, রিপন, তারেকপ্রমুখ।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত