বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম বলেছেন, মানুষের অনাগত কল্যাণ সাধনে রাসুল (স.) এর সীরাত অনুসরণের বিকল্প নেই। ব্যাক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নের মধ্যেই যাবতীয় কল্যাণ নিহিত আছে।
পহেলা নভেম্বর রাতে আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদে এক সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান ওয়ায়েজ হিসেবে ছিলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা:) আল্লামা মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। এবং বিশেষ ওয়ায়েজ হিসেবে ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহকারী অধ্যাপক ও নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান।
