বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ২৭ প্রশাসনিক ওর্য়াড আমীর জনাব মুজিবুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাসুলের আদর্শ অনুযায়ী কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। তিনি গত ১৪ অক্টোবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার সি ডি এ সাংগঠনিক ওর্য়াডের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য কিছু সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে।
২৭ প্রশাসনিক ওর্য়াড সেক্রেটারী মু হায়দার আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন প্রশাসনিক ওর্য়াড শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব মু আবু হেলাল।
কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক ওর্য়াড এসি. সেক্রেটারী জনাব কাজী মোরশেদ আলম, সি ডি এ ওর্য়াড সেক্রেটারী বেলাল হোসেন, বায়তুলমাল সেক্রেটারী সাহাবুল আলম, তরিকুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা জনাব মুজিবুর রহমান।
