বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড এর উদ্যোগে যুবসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর বাদ মাগরিব দেওয়ানহাট আলিফ রেস্টুরেন্টে ওয়ার্ড আমীর জনাব মো: আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব আব্দুল কাদেরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ও ওয়ালিখা মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, বাইতুশ শরফ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনিয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান, দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মো: ইউনুস, কদমতি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মনসুর আলী, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব রিদওয়ানুল কবির, ওয়ার্ড প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমদ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
