যুবকরাই পারে দেশকে পুনর্গঠন ও আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে: অধ্যক্ষ নূরুল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি জনাব অধ্যক্ষ নূরুল আমিন বলেছেন, যুবশক্তি এমন একটি শক্তি যা, সবকিছু উলটপালট করে দিতে পারে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সবি যুবকদের অগ্রণী ভূমিকার মাধ্যমেই হয়েছে। জুলাই গন অভ্যুত্থানও ছাত্র-জনতার যুবশক্তির মাধ্যমেই হয়েছে।

তিনি, যুবসমাজকে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে আল্লাহর দ্বীন আল্লাহর যমিনে কায়েমে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

নগরীর ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসম্মেলন তিনি এসব কথা বলেন।

২৮ সেপ্টেম্বর শনিবার আগ্রাবাদ হোটেল জামান্সে বাদ মাগরিব ওয়ার্ড আমীর জনাব মো: ইমরানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাকসুদুর রহমানের সঞ্চালনায় ৯টা পর্যন্ত চলে এই যুবসম্মেলন।

ওয়ার্ড আমীরের উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব শামসুজ্জামান হেলালী। তিনি, যুবসমাজের গুরুত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন।

আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিশে সূরার সদস্য ও ডবলমুরিং থানা আমীর জনাব মো: ফারুক আযম। তিনি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও মানুষের কর্তব্য নিয়ে আলোচনা করেন।

আরও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা জামায়াতের অফিস সম্পাদক ও যুববিভাগের দায়ীত্বশীল জনাব মো: সাইফুল ইসলাম। ওয়ার্ড যুব বিভাগের দ্বায়িত্বশীল জনাব রফিকুল ইসলাম।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত