বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক সম্পন্ন হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে থানা আমীর জনাব মো: ফারুক আযম এর সভাপতিত্বে ও অফিস সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ১১টা ৩০মিনিট পর্যন্ত চলে।
থানা আমীরের উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা বৈঠকটি শুরু হয়, এর পর দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাম মোরশেদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর জনাব নজরুল ইসলাম। তিনি জামায়াতের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জনাব অধ্যক্ষ নূরুল আমিন। তিনি কর্মীদের আত্ম গঠন ও মান উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আরও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি জনাব সালাহউদ্দিন, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আমীর জনাব ইমরানুল হক, ২৩ নং পাঠানটুলী ওয়ার্ডের আমীর জনাব আব্দুর রহিম মোল্লা, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সেক্রেটারি হায়দার আলী প্রমুখ।
