চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল পরিদর্শন ও পরিচালনা পরিষদের সাথে মহানগরী জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল এবং কলেজ পরিদর্শন করেন। এর পর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ডাক্তারি পেশা একটি মহত্ত্ব ও মহান পেশা, এই পেশার মাধ্যমে সমাজের অসহায় দূঃস্থ মানবতার সেবা করা যায়, মানুষের সেবা করা একটি ইবাদত, এই সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জীবনের লক্ষ্য হওয়া উচিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ ডাঃ মুহাম্মদ সানা উল্লাহ, ডাঃ এ কে এম ফজলুল হক, হাসপাতাল ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন প্রফেসর ডাঃ মুহাম্মদ জালাল উদ্দীন, ডাঃ এটিএম রেজাউল করিম, ডাঃ ইউসুফ, ডাঃ ইরফান চৌধুরী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদরঘাট থানা জামায়াতের আমীর আব্দুল গফুর, বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরিফ, ডবলমুরিং থানা জামায়াতের অফিস সম্পাদক সাইফুল ইসলাম, শহিদুল্লা ফারুকী, ওলামা সম্পাদক হাফেজ শহিদুল্লা ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীগণ

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত