আদর্শ সমাজ গঠন করতে হলে নিজেকে ইকামাতে দ্বীনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে : ফারুক আযম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানা আমীর জনাব মোঃ ফারুক আযম বলেছেন, আদর্শ সমাজ গঠন করতে হলে নিজেকে ইকামাতে দ্বীনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি মানব সৃষ্টির উদ্দেশ্য ও মুমিনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।

১৬ সেপ্টেম্বর বাদ মাগরিব কদমতলী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

উক্ত সহযোগী সদস্য সম্মেলনটি ওয়ার্ড সভাপতি মো: মনসুর আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড টীম সদস্য মো: সলিমুল্লার সঞ্চালনায় বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত চলে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের আমীর জনাব আব্দুর রহিম মোল্লা, ধনিয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুর রহমান, দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মো: ইউনুস, প্রশাসনিক ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমদ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের সভাপতিবৃন্দ ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত