প্রতিটি পাড়া-মহল্লাকে ইসলামের দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে: ফারুক আযম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরার সদস্য ও ডবলমুরিং থানা আমীর জনাব মোঃ ফারুক আযম বলেছেন, ইসলামের দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লাকে ইসলামের দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে করে ইসলাম বিদ্ধেষি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ড এর সহযোগী সদস্য সম্মেলনে বক্তব্য রাখছেন ডবলমুরিং থানা আমীর মো. ফারুক আযম

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই নতুন বাংলাদেশকে সাজাতে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করছে এবং করেই যাবে। কোন অপশক্তির রক্তচক্ষু আমাদের থামিয়ে দিতে পারবে না, ইনশাআল্লাহ।

১৩ সেপ্টেম্বর বাদ আসর দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত সহযোগী সদস্য সম্মেলনটি ওয়ার্ড সভাপতি মো: ইউনুছ এর সভাপতিত্বে ও ২৩ পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমদ এর সঞ্চালনায় বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত চলে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৩ নং উত্তর পাঠানটুলী প্রশাসনিক ওয়ার্ডের আমীর জনাব আব্দুর রহিম মোল্লা, ডবলমুরিং থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আকরাম হোসেন জিহাদ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিটের সভাপতিবৃন্দ ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত