বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়ালাপাড়া সাংগঠনিক ওয়ার্ড এর উদ্যোগে এলাকার একটি অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও বাইতুলমাল সম্পাদক জনাব সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিশে শূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মোঃ ফারুক আযম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড এর আমীর জনাব আব্দুর রহিম মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশাসনিক ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক জনাব রিদওয়ানুল কবির চৌধুরী, কদমতলী সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব মনসুর আলী, সুপারিওয়ালা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ ইউনুছ, দেওয়ানহাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি হাফেজ রশিদ আহমদ। উলামা-মাশায়েখ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলান আমিনুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নাহার সাইম প্রমুখ।
