জামায়াত গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে: নজরুল ইসলাম

২৪ নম্বর উত্তর আগ্রবাদ ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগরীর নায়েবে আমীর জনাব নজরুল ইসলাম।
’’যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম’’।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা শীত মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পোঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ার্ড সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডবলমুরিং থানার আমীর জনাব ফারুক আযম।

বিশেষ অতিথি বলেন, ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

আরো উপস্থিত ছিলেন ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব আমিনুল ইসলাম, বসুন্ধরা সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারী জনাব হাফিজুর রহমান,আনন্দিপুর সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারী জনাব সাখাওয়াত হোসেন ও ওয়ার্ড জামায়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত