বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ জনাব নজরুল ইসলাম বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মানবতার মৌলিক অধিকার সংরক্ষণ সম্ভব নয়।
তিনি আরও বলন, নবী করিম (সা:) দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য যে পথ প্রদর্শন করে গেছেন, তা অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব। মহানবীর আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করাই প্রত্যেক মুসলমানের প্রধান কাজ, তাঁর আদর্শই আগামীর বাংলাদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার নিদর্শন হবে ইনশাআল্লাহ।
২০ ডিসেম্বর শুক্রবার বেপারী পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যাপারী পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: মজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায়, মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম, কতোয়ালী থানা সেক্রেটারি জনাব মোস্তাক আহমদ, ডবলমুরিং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম।
মাহফিলে, প্রধান ওয়ায়েজ হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মাওলানা আবুল কালাম, বিশেষ ওয়ায়েজ হিসেবে ছিলেন আগ্রাবাদ সিজিএস কলোনী জামে মসজিদের খতিব মুফতী আবু হানিফা মোহাম্মদ নোমান, গোসাইলডাঙ্গা হানিফ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ শরীফ মোহাম্মদ শাহাজালাল।
আরও উপস্থিত ছিলেন, জনাব আবু হেলাল, ২৭নং ওয়ার্ড জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মোরশেদ আলম, জনাব আবদুল মালেক, এড. আবুল কাশেম, শামীম আজাদ, শাহাবুদ্দিন ভূইয়া, খাজা মাইনুদ্দীন শামীম সহ বিভিন্ন মসজিদের খতীব ও ওলামা মাশায়েখগন ।
