বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী দিনে রাষ্ট্র মেরামত ও সংস্কারে উলামা মাশায়েখদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, একজন খতিব তার খুতবায় বিভেদমূলক আলোচনা পরিহার করে সমাজের অসঙ্গতি নিয়ে আলোচনা করতে হবে। তবেই এই সমাজ
সঠিক দিশা পাবে ইনশাআল্লাহ।
২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড উলামা মাশায়েখ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২২ ডিসেম্বর রাত ৮টায় দেওয়ানহাট আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্টে বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জনাব আব্দুল কাদের এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর জনাব নজরুল ইসলাম, ডবলমুরিং থানা জামায়াতের আমীর জনাব ফারুক আযম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম প্রমুখ।
