বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার ৩টি প্রশাসনিক ওয়ার্ড এর আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড সংগঠনের রুকনদের ভোটে আমীর হিসেব নির্বাচিত হয়েছেন, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে জনাব মাওলানা ইমরানুল হক, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে জনাব মো: আব্দুর রহিম মোল্লা এবং ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে জনাব মো: মজিবুর রহমান।
২ ডিসেম্বর সোমবার সকাল ৬:৩০ মিনিটে থানা সেক্রেটারি জনাব মো: সালাহ উদ্দিনের সঞ্চালনায় নবনির্বাচিত আমীরগণের সপথ বাক্য পাঠ করান থানা আমীর জনাব মো: ফারুক আযম।
শপথগ্রহণ শেষে থানা আমীর হেদায়েতি বক্ত্যে বলেন, জিহাদের হক আদায় করে জিহাদ করতে হবে যেহেতু আল্লাহ তা’আলা আমাদের মনোনীত করেছেন। শপথের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সেই হক আদায় করব ইনশাআল্লাহ।
উক্ত শপথ অনুষ্ঠানে ডবলমুরিং থানা জামায়াতের মজলিশে সূরার সদস্যগণ ও থানার সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

