মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টিই করেছেন দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য: ফয়সাল মোহাম্মদ ইউনুস

২৪ নং উত্তর আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি জনাব মাকছুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর জনাব ফারুক আযম, ডবলমুরিং থানা সেক্রটারি জনাব সালা উদ্দিন আহমেদ, দারস পেশ করেন ডবলমুরিং থানার শূরা ও কর্ম পরিষদ সদস্য জনাব এইচ এম শহীদুল্লাহ্ আরো উপস্থিত ছিলেন ২৪ নম্বর প্রশাসনিক ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক জনাব মামুনুর রশীদ, ২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব আমিনুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব রফিকুল ইসলাম, হাউজিং সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব ওলিউর রহমান, বসুন্ধরা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জনাব রাশেদুজ্জামান ও ওয়ার্ড জামায়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস বলেছেন, মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টিই করেছেন দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য । তিনি আরো বলেন,যেহেতু আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ইসলাম। সুতরাং ইসলামের পরিধি যা দ্বীনের পরিধিও ঠিক ততখানি। আর ইসলামের ব্যপ্তি তো মানুষের সামগ্রিক জীবন। এ সামগ্রিক জীবনের সকল কিছুই দ্বীনের আওতাধীন; হোক তা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক। রাসূল (সা.) তাঁর ২৩ বছরের নবুওয়তের জীবনে এই সকল ক্ষেত্রেই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে উম্মতের জন্য পথ সুনির্দিষ্ট করে গিয়েছেন। আর তাঁর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম পরিপূর্ণ সফলতা অর্জন করেছে ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের মধ্যদিয়ে।
২২ নভেম্বর জুমাবার সকাল ০৮:০০ টায় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ প্রশাসনিক ওয়ার্ডের উদ্যেগে কর্মী টিএস পোগ্রামে প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত