বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবল মুরিং থানা আমীর জনাব ফারুক আযম বলেছেন,দুর্নীতি মুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করায় জামায়াতে ইসলামীর প্রদান লক্ষ্য। আদর্শ সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
২৫ অক্টোবর জুমাবার সন্ধ্যা ৬টায় ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, বসুন্ধরা সাংগঠনিক ওয়ার্ডের উদ্যেগে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন।
বসুন্ধরা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও প্রান্তিক ইউনিট সভাপতি মোহাম্মদ শাহিনের সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার কর্মপরিষদ সদস্য জনাব শহীদুল্লাহ ফারুকী, ২৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারী জনাব মাকছুদুর রহমান,২৪ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য জনাব রফিকুল ইসলাম, বসুন্ধরা ওয়ার্ড সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও ওয়ার্ড জামায়তের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
