বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী মজলিশে সূরার সদস্য ও ডবলমুরিং থানার আমীর জনাব মো: ফারুক আযম বলেছেন, দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে গেছে। এই দেশে যারাই ক্ষমতায় গিয়েছে বার বার তারা মানুষের অধিকার হরন করেছে।
১৮ সেপ্টেম্বর রাতে ধনিয়ালাপাড়া মহল্লা কমিটি আয়োজিত সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জামায়াতে ইসলামীর দাওয়াত জনতার সামনে উপস্থাপন করে বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়।
আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা জামায়াতের হাতে দিলে জামায়াত জনগনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে ইনশাআল্লাহ।
তিনি তার বক্তব্য শেষে উক্ত মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামি আলোচক মুফতী আমীর হামযার সাথে মতবিনিময় করেন।
