২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৩০ আগস্ট জুমাবার ডবলমুরিং থানার ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আমীর জনাব ইমরানুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মাকছুদুর রহমান সঞ্চালনায় সকাল ৭টা থেকে ০৯:৩০ মিনিট পর্যন্ত চলে।

এতে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।

উক্ত আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন IIUC অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ডবলমুরিং থানা জামায়াতের আমীর জনাব ফারুক আযম, তানযীমুল উম্মাহ চট্টগ্রাম হিফজ শাখার প্রিন্সিপাল এইচ এম বেলাল হোসেন, আগ্রাবাদ হাউজিং জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য হা: এনামুল হক । এছাড়া ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও
- Advertisment -

সর্বাধিক পঠিত